র‌্যাবে কর্মরত সব বাহিনীর মধ্যে সুসম্পর্ক রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘র‌্যাবে বাহিনীগুলোর দ্বন্দ্ব প্রকট হচ্ছে’ শিরোনামে গতকাল ২২ জুলাই প্রথম আলোয় প্রকাশিত সংবাদ প্রসঙ্গে বক্তব্য দিয়েছে র‌্যাব। এতে বলা হয়েছে, র‌্যাবে কর্মরত সব বাহিনীর মধ্যে সুসম্পর্ক রয়েছে। র‌্যাব যে সব সফল অভিযান চালাচ্ছে, এটিই তার বড় প্রমাণ। প্রতিষ্ঠার পর থেকে র‌্যাব জঙ্গি দমন, সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ, অবৈধ মাদকদ্রব্য এবং অস্ত্র উদ্ধারের যে ধারাবাহিক সফলতা অর্জন করেছে, সেটা পারস্পরিক সুসম্পর্কের কারণেই সম্ভব হয়েছে। সব বাহিনীর সদস্য সুসম্পর্ক বজায় রেখে সমন্বিতভাবে র‌্যাবে কাজ করছেন বলে বক্তব্যে দাবি করা হয়। বিজ্ঞপ্তি।