র্যাবের অভিযানে চারটি মোটরসাইকেলসহ ৩ জন গ্রেপ্তার
গাজীপুর সদর উপজেলার টঙ্গী ও বিলাসপুর এলাকায় র্যাব-১-এর সদস্যরা গত বুধবার রাতে অভিযান চালিয়ে চারটি চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছেন।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: জয়দেবপুর এলাকার বাবুল চৌধুরীর ছেলে জহিরুল ইসলাম (২৪), টঙ্গীর বড় দেওড়া এলাকার গফুর মিয়ার ছেলে আমান উল্লাহ (২৮), একই এলাকার রমিজ উদ্দিনের ছেলে সফিকুল ইসলাম (২০)।র্যাব-১-এর সূত্রে জানা গেছে, গোপন সংবাদে খবর পেয়ে টঙ্গীর বড় দেওড়া এলাকা থেকে আমান উল্লাহ ও সফিকুলকে দুটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের নিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত অভিযান চালানো হয়। এই অভিযান চালিয়ে জয়দেবপুরের বিলাসপুর এলাকা থেকে আরও দুটি চোরাই মোটরসাইকেলসহ জহিরুলকে গ্রেপ্তার করা হয়।র্যাব-১-এর সহকারী পরিচালক ক্যাপ্টেন মো. সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই চক্রটি দীর্ঘদিন ধরে ভারতীয় চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের ব্যবসা করে আসছিল। পরে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের টঙ্গী থানায় সোপর্দ করা হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে।