র্যাবের আরিফকে কারা ফটকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি আজ মঙ্গলবার র‌্যাবের সাবেক কর্মকর্তা এম আরিফুর রহমানকে কারা ফটকে জিজ্ঞাসাবাদ করেছে।

কমিটির প্রধান অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লা প্রথম আলোকে বিষয়টি জানিয়েছেন।

কারা সূত্র জানায়, আজ বেলা সোয়া ১১টা থেকে শুরু করে পৌনে দুইটা পর্যন্ত আরিফকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি। ওই কমিটি পর্যায়ক্রমে একই ঘটনায় গ্রেপ্তার র‌্যাবের অন্য দুই কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদ করবে।

হাইকোর্টের নির্দেশে গত ৬ মে সাত সদস্যের এই কমিটি গঠন করা হয়। গঠনের পর ১২ মে থেকে এই কমিটি নারায়ণগঞ্জ সার্কিট হাউসে, সিদ্ধিরগঞ্জ বিদ্যুেকন্দ্রের রেস্টহাউসে গণশুনানি করেছে। এ ছাড়া কমিটি লাশ উদ্ধারের জায়গা, নারায়ণগঞ্জ র‌্যাব-১১-এর ব্যাটালিয়ন সদর দপ্তর ও ক্যাম্প অফিস পরিদর্শন করেছে।

এর আগে চাকরিচ্যুত মেজর আরিফুর রহমান সাত খুনের ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।