র্যাবের এডিজি হচ্ছেন জিয়াউল আহসান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল জিয়াউল আহসানকে এই বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক করা হচ্ছে।
র্যাব সূত্র জানায়, জিয়াউল আহসান সম্প্রতি লে. কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতি পেয়েছেন। এরপর তাঁকে র্যাবেই রাখা হচ্ছে।
তিন বছর আগে তিনি গোয়েন্দা শাখার প্রধান হিসেবে র্যাবে যোগ দেন। রোববার তাঁকে নতুন র্যা ংক পরানো হবে।