র্যাবের গুলিতে দুই ছিনতাইকারী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ওয়ারী এলাকায় গতকাল সোমবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গুলিতে দুই যুবক আহত হয়েছেন। র্যাব জানিয়েছে, আহত যুবকেরা ছিনতাইকারী। সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করার সময় র্যাব গুলি চালালে তাঁরা আহত হন। এ সময় তাঁদের অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। র্যাব সূত্র জানায়, গতকাল রাত সাড়ে আটটার দিকে ওয়ারীর বলধা গার্ডেনের কাছে চারজন ছিনতাইকারী সিএনজিচালিত একটি অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় র্যাব গুলি চালালে ছিনতাইকারী মফিজ চৌধুরী (২৫) ও নজরুল ইসলাম (২৮) আহত হন। র্যাব ধাওয়া করে চারজনকেই গ্রেপ্তার করে।