র্যাবের নতুন এডিজি কর্নেল জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাবে নতুন অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) হচ্ছেন গোয়েন্দা শাখার প্রধান কর্নেল জিয়াউল আহসান। আজ শনিবার তিনি এ পদে যোগ দেবেন। একই সঙ্গে তিনি কর্নেল পদের র্যাংক ব্যাজও পরবেন।
র্যাব সূত্র জানায়, জিয়াউল আহসান সম্প্রতি লে. কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতি পেয়েছেন। এরপরই তাঁকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
জিয়াউল আহসান ২০০৯ সালের ৩ মার্চ র্যাবে যোগ দেন। শুরু থেকেই তিনি গোয়েন্দা শাখার প্রধান হিসেবে কাজ করেন। ১৯৯১ সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন।