র্যাবের নাটকে ঝরে গেল দুটি প্রাণ: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, গত বুধববার র‌্যাবের নাটকে দুটি প্রাণ ঝরে গেছে। তিনি বলেন, আওয়ামী লীগ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না। নির্বাচন ঘনিয়ে আসছে, এ সময় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বিরোধী পক্ষ কাজে লাগিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচারণা চালাবে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘নৌকা-সমর্থক গোষ্ঠী’ আয়োজিত এক আলোচনা সভায় সুরঞ্জিত সেন এসব কথা বলেন।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, নিজ দলের রাজনৈতিক বন্ধুর হাতে যুবলীগের নেতা রিয়াজুল হক খানের খুনের ঘটনা আওয়ামী লীগের প্রতি মানুষের ঘৃণা বাড়াবে। এর ফলে বিরোধী দলের জনসমর্থন বাড়বে। র‌্যাবের ক্রসফায়ারে গতকাল যে দুটি প্রাণ ঝরে গেল, তাদেরও বিচার পাওয়ার অধিকার আছে।