র‌্যাবের পোশাক পরে ডুমুরিয়ায় ছয় দোকানে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর বাজারে গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে র‌্যাবের পোশাক পরে নৈশপ্রহরীদের বেঁধে রেখে ছয়টি দোকানে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতেরা ৩০ লক্ষাধিক টাকার গয়না ও মালামাল লুটে নেয়। বাজারের নৈশপ্রহরী, ক্ষতিগ্রস্ত দোকানমালিক ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি মাইক্রোবাসে চড়ে র‌্যাবের পোশাক পরা ১২-১৪ জন অস্ত্রধারী লোক এসে তিনজন নৈশপ্রহরীকে ডেকে বলেন, ‘আমরা প্রশাসনের লোক, বস তোমাদের ডাকছেন। এই বলে তাদের রাস্তার পাশে একটি ফাঁকা ঘরের মধ্যে নিয়ে যান। সেখানে তাঁদের মুখে স্কচটেপ লাগিয়ে দিয়ে হাত-পা বেঁধে আটকে রাখা হয়। এরপর বাজারের আরও ১১ জন প্রহরীকে ধরে এনে বেঁধে রাখে তারা। এরপর ডাকাতেরা প্রায় এক ঘণ্টা ধরে বাজারের শিল্পী জুয়েলার্স, জয় মা জুয়েলার্স, তনুশ্রী জুয়েলার্স, বাসন্তী বস্ত্রালয়, নিলয় স্টোর ও আমির আলী গাজীর হোটেলে লুটপাট চালায়। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমান বলেন, র‌্যাবের আংশিক পোশাক (কালো) পরে ডাকাতেরা বাজারের ছয় দোকান থেকে ৪০ ভরি সোনা ও আড়াই শ ভরি রুপা ও দুই লক্ষাধিক নগদ টাকা নিয়ে গেছে। এ ঘটনায় মামলা হচ্ছে।