র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোখলেছুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নবনিযুক্ত মহাপরিচালক মোখলেছুর রহমান গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।র‌্যাবের সদর দপ্তরে দায়িত্ব গ্রহণের সময় র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অভিযান ও প্রশাসন), পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত সোমবার তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি রাজশাহী রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইউএনবি।