র্যাবের সংস্কার জরুরি: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সংস্কার জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত৷ গতকাল সোমবার দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন৷
খালেদা জিয়ার র‌্যাব বিলুপ্তির দাবির প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘র‌্যাব বিলুপ্তি করলে সমস্যার সমাধান হয়, তাঁর (খালেদা) ভ্রান্ত ধারণা, না হয় রাজনৈতিক প্রতিহিংসাবশত বক্তব্য৷ আমি মনে করি, র‌্যাবের সংস্কার জরুরি৷ এই সংস্কার আইনগত ও সামাজিক৷ তাদের জাবাবদিহিমূলক অবস্থানে নিতে হবে৷’