র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কাতেলেশ্বর খাল (কাতলার খাল) এলাকায় গতকাল মঙ্গলবার বনদস্যু সাগর বাহিনীর সঙ্গে র্যাবের বন্দুকযুদ্ধ হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় দস্যুদের একটি আস্তানাও গুঁড়িয়ে দেওয়া হয়। র্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর সাব্বির রহমান জানান, দস্যু সাগর বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে আট জেলেকে অপহরণ করে ওই খাল এলাকায় অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে সেখানে অভিযান চালানো হয়।