র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে গতকাল মঙ্গলবার রাতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মন্টু (৪৫) নামে একজন নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, মন্টু সন্ত্রাসী।র‌্যাব সূত্র জানায়, রাত সাড়ে ১১টার দিকে র‌্যাবের একটি দল শাহ আলী মাজার এলাকায় অভিযান চালানোর সময় মন্টুর পক্ষের লোকজন তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় র‌্যাব পাল্টা গুলি চালালে মন্টু নিহত হন।র‌্যাবের গোয়েন্দাপ্রধান লে. কর্নেল জিয়াউল আহসান জানান, মন্টুর কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।