র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুজনের লাশ নিতে কেউ আসেনি
রাজধানীর পল্লবী থানার রুস্তমপুর বেড়িবাঁধ এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই যুবকের লাশ নিতে গতকাল শুক্রবার রাত পর্যন্ত কেউ যোগাযোগ করেনি। লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পড়ে আছে।মর্গ সূত্র জানায়, গত রাত পর্যন্ত নিহত দুই যুবকের লাশ শনাক্ত করতে কেউ মর্গে আসেনি। পল্লবী থানার অপর কর্মকর্তা আকতার হোসেন প্রথম আলোকে জানান, তিন দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে দুই যুবকের লাশ বেওয়ারিশ হিসেবে পড়ে আছে। লাশ দুটি শনাক্তে কেউ মর্গে কিংবা থানায়ও আসেনি। তাই এই লাশ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য আঞ্জুমানে মুফিদুল ইসলামকে অনুমতি দেওয়া হয়েছে। র্যাবের দাবি, গত বুধবার রাতে পল্লবী থানার রুস্তমপুর এলাকায় ছিনতাইকারীদের সঙ্গে র্যাবের ‘বন্দুকযুদ্ধে ওই দুজন নিহত হন। র্যাব ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি রিভলবার, দুটি গুলি, একটি চাপাতি ও দুটি ছুরি উদ্ধার করে।