র্যাবের সাবেক কর্মকর্তারা খুনের সঙ্গে জড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় র‍্যাব–১১ এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ (বঁায়ে) ও সাবেক কর্মকর্তা মেজর আরিফকে৷ গতকাল নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে তোলা ছবি l প্রথম আলো
পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় র‍্যাব–১১ এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ (বঁায়ে) ও সাবেক কর্মকর্তা মেজর আরিফকে৷ গতকাল নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে তোলা ছবি l প্রথম আলো

নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ ও খুনের সঙ্গে র‌্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মাদ ও মেজর (অব.) আরিফ হোসেন সরাসরি জড়িত বলে আদালতকে জানিয়েছে পুলিশ। পাঁচ দিনের িরমান্ড শেষে গতকাল বৃহস্পতিবার এই দুজনকে আদালতে নেওয়া হয় এবং হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়৷
পুলিশ আদালতকে বলেছে, মামলার প্রধান আসামি নূর হোসেনের সঙ্গে র‌্যাবের সাবেক এই কর্মকর্তাদের ভালো সম্পর্ক ছিল৷ এঁরা অপহরণ ও খুনের সঙ্গে সরাসরি জড়িত। এঁদের আরও জিজ্ঞাসাবাদ করে অপহরণের পর কোথায় রাখা হয়েছে, কোথায় হত্যা করা হয়েছে, তা জানা দরকার।
পুলিশের এই আবেদনের পরিপ্রেিক্ষতে আদালত নিহত নজরুল ইসলামের পরিবারের করা মামলায় এই দুই সাবেক কর্মকর্তাকে আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পুলিশ দুটি হত্যা মামলায় দুই কর্মকর্তাকে গ্রেপ্তার দেখালেও একটি মামলায় আদালতের কাছে ১০ দিনের রিমান্ড চান। সাত খুনের মামলায় নিহত নজরুল ইসলামের পরিবার ও চন্দন কুমার সরকারের পরিবার মামলা দুটি করেছে। আদালতে তারেক সাঈদ ন্যায়বিচার পাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। 

পুলিশের একটি উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, মামলার আরেক সন্দেহভাজন র‌্যাব-১১-এর সাবেক কর্মকর্তা এম এম রানাকেও হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আবারও রিমান্ডের আবেদন করা হবে। তাঁকে আগামী রোববার আদালতে হাজির করা হবে। বর্তমানে এই কর্মকর্তা পুলিশের হেফাজতে আছেন।
দুই আসামিকে কাঠগড়ায় তুললে কোর্ট দারোগা (সিএসআই) আশরাফ উজ জামান আদালতের কাছে পুলিশের পক্ষÿথেকে বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, র্যাবের দুই কর্মকর্তা অপহরণ ও হত্যার সঙ্গে সরাসরি জড়িত৷ সত্য উদ্ঘাটনে তাঁদের আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন৷
আসামি তারেক সাঈদ ও আরিফকে বিকেল পাঁচটা ২০ মিনিটে পুলিশ আদালতে নিয়ে আসে। কাঠগড়ায় তারেক সাঈদ ভাবলেশহীন ছিলেন। তবে আরিফ বারবার চারদিকে তাকাচ্ছিলেন। কাঠগড়ায় দাঁড়িয়ে তারেক কথা বললেও আরিফ কোনো কথা বলেননি। এই দুজনকে আদালতে আনলে উপস্থিত আইনজীবী ও সাধারণ মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
এই দুজনকে কেন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে না, তা গতকালই আদালতকে জানানোর কথা ছিল মামলার তদন্তকারী কর্মকর্তার। হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোয় পুলিশকে এ বিষয়ে আর আলাদা করে জবাব দিতে হয়নি।
বেশ কয়েকজন আইনজীবী আদালতে বক্তব্য তুলে ধরেন। আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি এবং অন্যান্য তথ্যপ্রমাণ থেকে এটা নিশ্চিত, এঁরাই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন। প্রকাশ্য দিবালোকে অপহরণ করেছেন। নূর হোসেনের কাছ থেকে আর্থিকভাবে লাভবান হয়ে নিজেদের দায়িত্ব ভুলে গিয়ে খুনির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, মামলার প্রধান আসামি নূর হোসেন কোথায় আছেন, তা এই দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করলেই জানা যাবে। তাই এঁদের রিমান্ডে নেওয়া জরুরি।
আসামিদের পক্ষে শুনানি করতে দুজন আইনজীবী আবদুল মজিদ খন্দকার ও মোজাম্মেল হক আদালতে আসেন। তাঁরা দাবি করেন, তাঁরা আসামিপক্ষের আইনজীবী। কিন্তু আদালত চলাকালে তাঁরা কোনো বক্তব্য দেননি। আদালতের কার্যক্রম শেষ হওয়ার পর আইনজীবী মোজাম্মেল হককে মারধর করেন স্থানীয় আইনজীবীরা। পরে আইনজীবী সমিতির সভাপতি মোজাম্মেলকে উদ্ধার করে চলে যাওয়ার সুযোগ করে দেন৷
একজন আইনজীবী জানান, তাঁদের সিদ্ধান্ত ছিল আইনজীবীরা কেউ আসামিদের পক্ষে দাঁড়াবেন না। অবশ্য মোজাম্মেল হক নারায়গঞ্জ বারের আইনজীবী নন। তিনি ঢাকা বারের আইনজীবী।
আইনজীবী না থাকায় তারেক সাঈদ নিজেই তাঁর পক্ষে বক্তব্য দেন। তিনি বলেন, ‘যেহেতু আমাদের পক্ষে কোনো আইনজীবী নাই, তাই আমি সবার উদ্দেশে নিজে কিছু বলতে চাই। যাঁরা নিহত হয়েছেন, তাঁদের পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানাই। এই সাত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার জাতির দাবি, শুধু নারায়ণগঞ্জবাসীর নয়। এর সঙ্গে আমরাও একমত। তদন্ত দল, সরকার, বিচারক এবং আইনজীবীদের কাছ থেকে সহানুভূতি ও ধৈর্য আশা করব।’ এই জাতির দাবিকে কিছু ব্যক্তি এবং সংস্থা দলীয়করণ করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সাবেক এই র্যাব কর্মকর্তা বলেন, ‘এই দেশে ডাক্তাির, সাংবাদিকতা এবং আইনজীবী মহান পেশা। একজন ডাক্তার

যদি নিজ কর্মস্থলে গিয়ে লাঞ্ছিত হন এবং এ কারণে বাকি ডাক্তাররা যদি রোগীদের চিকিৎসাসেবা বন্ধ করে দেন, তবে মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি আদালতের কাছেও বিষয়টি অপরাধ বলে গণ্য হবে। ঠিক একইভাবে কোনো আইনজীবী যদি ক্ষতিগ্রস্ত হন, আর অন্য আইনজীবীরা যদি আইনি সেবা দেওয়া বন্ধ করে দেন, তবে আমরা যাঁরা সন্দেহভাজন হিসেবে আসামি থাকব, তাঁরা আইনি সহায়তা থেকে বঞ্চিত হব। আমি আজ আইনজীবীদের যাঁরা এখানে উপস্থিত আছেন তাঁদের কাছ থেকে একজন সন্দেহভাজন হিসেবে সহানুভূতি আশা করব।’
তারেক সাঈদ বলেন, ‘আমি জানি, সত্য এক দিন বের হয়ে আসবে। এখানকার অনেকেই তখন আমাদের প্রতি দুঃখ ও সহানুভূতি প্রকাশ করবেন। সেই সময় এই দুঃখ আর সহানুভূতি আমাদের কোনো কাজে আসবে না এবং আমাদের দরকারও পড়বে না। আমি এখানে যাঁরা আছেন, তাঁদের সবার সহযোগিতা কামনা করছি।’
তারেক সাঈদ বলেন, ‘এক দিন বা ১০০ দিনের রিমান্ডে কিছু আসে যাবে না। সত্যি মিথ্যা হবে না বা মিথ্যা সত্যি হবে না। সত্য সত্যই এবং সত্য এক। আমরা আশঙ্কা করছি, আমাদের ওপর হয়তো ন্যায়বিচার করা হবে না।’
তারেক যখন এই বক্তব্য দিচ্ছিলেন, তখন আইনজীবীরা তাঁকে জাতির কলঙ্ক, ছি ছিসহ বিভিন্ন মন্তব্য করেন৷
নূর হোসেনের জন্য ইন্টারপোলের সহযোহিতা: মামলার প্রধান আসামি নূর হোসেনকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের সহযোহিতা চেয়েছে নারায়ণগঞ্জ পুলিশ। জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উিদ্দন এ তথ্য জানান৷ তবে নূর হোসেন দেশের বাইরে পালিয়ে গেছেন এমন সুস্পষ্ট কোনো তথ্য তাঁর কাছে নেই বলে জানিয়েছেন তিনি। মহিদ উদ্দিন বলেন, ‘যদি যায়, তবে সে তো বৈধ পথে যায়নি, গেলে অবৈধ পথে গেছে। তাই বলা যাচ্ছে না, সে পালিয়েছে কি না। বিভিন্ন সূত্র থেকে যে তথ্য পাচ্ছি, তার পরিপ্রেক্ষিতেই এই চিঠি দেওয়া হয়েছে।’
সাবেক ডিসি, এসপিকে তলব: নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার হওয়া জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল ও পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলামকে উচ্চ আদালতের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি শুনানিতে অংশ নিতে চিঠি দিয়েছে। আগামী রোববার ঢাকায় সচিবালয়ে এ শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিতে অংশ নিতে ইতিমধ্যে তাঁদের দুজনের কাছে চিঠি পৌঁছানো হয়েছে। মোট সাতজনকে চিঠি দিয়ে শুনানিতে অংশ নিতে বলা হয়েছে বলে তদন্ত কমিটির প্রধান শাহজাহান আলী মোল্লা গতকাল দুপুরে সাংবাদিকদের জানিয়েছেন। সোমবার দুপুরে আবারও নারায়ণগঞ্জ সার্কিট হাউসে তদন্ত কমিটির শুনানি অনুষ্ঠিত হবে।
গণশুনানি: গতকাল নারায়ণগঞ্জ সার্কিট হাউসে চিঠি দিয়ে ডাকা পাঁচজন শুনানিতে অংশ নেন। এঁরা হলেন র্যাব সদস্য কামাল উদ্দিন, নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের দুই সদস্য ওমর ফারুক ও রফিক এবং ঘটনার প্রত্যক্ষদর্শী হাজি পােন্দ আলী উচ্চবিদ্যালয়ের কর্মচারী আবদুর রউফ এবং বন্দর উপজেলার জাঙ্গালিয়ার বাসিন্দা শহিদুল ইসলাম খোকন।