র্যাবের সোর্স দাবিদার টুন্ডা রহিম গ্রেপ্তার
র্যাবের তথ্যদাতা (সোর্স) পরিচয়দানকারী সেই আবদুর রহিম ওরফে টুন্ডা রহিমকে গতকাল রোববার আটক করা হয়েছে।রহিমের এক স্বজন গতকাল রাতে জানান, র্যাব পরিচয়ে কয়েকজন গতকাল রাত ১১টায় রহিমকে ধরে করে নিয়ে গেছে। তবে কোত্থেকে তাঁকে ধরা হয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি।র্যাবের একটি সূত্র জানায়, গতকাল রাত ১১টার দিকে র্যাব-৩ মতিঝিল থেকে রহিমকে গ্রেপ্তার করেছে। তবে মতিঝিল থানার পুলিশ কিছু জানাতে পারেনি। রহিমের দুটি হাত অচল। এলাকার লোকজন রহিমকে র্যাবের সোর্স হিসেবে চেনে। তবে র্যাব এ রকম সোর্স থাকার বিষয় অস্বীকার করেছে। গত ২৮ নভেম্বর অজ্ঞাতনামা ব্যক্তিরা তিন যুবককে ধরে নিয়ে গেছে। ১০ দিন পর এদের একজনের লাশ শনাক্ত করে স্বজনেরা নিয়ে আসে। এই নিখোঁজ তিনজনের পরিবার অভিযোগ করেছিল, তিন পরিবার মিলে সাত লাখ টাকা দিলে তিনজনকে বন্দিদশা থেকে ছাড়িয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন রহিম।