র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কারের পুরো টাকা খরচ হবে প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি প্রতীকী চেকের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার ম্যাগসাইসাই পুরস্কারের পুরো অর্থ সিডিডি পরিবারের হাতে তুলে দিলেন এ এইচ এম নোমান খান। বাংলাদেশের উন্নয়ন-প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার কাজে নেতৃত্ব দেওয়ায় এ বছর ম্যাগসাইসাই পুরস্কার লাভ করেন সেন্টার ফর ডিজ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান। এশিয়ার নোবেল হিসেবে বিবেচিত এ পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার মার্কিন ডলার।গতকাল এলজিইডি মিলনায়তনে ‘একীভূত সমাজ: উন্নয়ন-প্রচেষ্টায় প্রতিবন্ধিতা’ শীর্ষক সম্মেলনে চেকটি হস্তান্তর করা হয়। সিডিডির ১৫ বছরের অগ্রযাত্রা ও র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার পাওয়া উপলক্ষে তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়।গতকাল সম্মেলনের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে জানানো হয়েছে, পুরস্কারের টাকা দিয়ে একটি তহবিল গঠন করা হবে। এ তহবিলের লভ্যাংশ দিয়ে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করেন—এমন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা, প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়াসহ বিভিন্ন কার্যক্রম চালানো হবে। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিডির চেয়ারম্যান শেখ এ হালিম।