র‍্যাঙ্কিন স্ট্রিটে বাণিজ্যিক ভবন নির্মাণে আদালতের স্থগিতাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ওয়ারির র‍্যাঙ্কিন স্ট্রিটে বাণিজ্যিক ভবন নির্মাণ কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে র‍্যাঙ্কিন স্ট্রিটে বাণিজ্যিক ভবন নির্মাণের ওপর স্থগিতাদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল ও আদেশ দেন। চার সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

র‍্যাঙ্কিন স্ট্রিটে বাণিজ্যিক ভবন নির্মাণের ওপর স্থগিতাদেশ চেয়ে ও এটি অবৈধ ঘোষণা করে রুলের আরজি জানিয়ে এ রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাকিনা বেগম। আজ এ আবেদনের ওপর শুনানি করেন আইনজীবী মাসুদ আহমেদ সাঈদ। শুনানি শেষে আদালত রুল দেন।

আবেদনে ভূমি মন্ত্রণালয়ের সচিব, ঢাকার জেলা প্রশাসক, রাজউক চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও চারটি আবাসন নির্মাণ কোম্পানিকে বিবাদী করা হয়েছে।