র‍্যাব কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেআইনিভাবে অর্পিত সম্পত্তির নামজারি করে ১ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে র‌্যাব সদর দপ্তরের আইন কর্মকর্তা মোহাম্মদ অনিসুর রহমানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের ঢাকা জেলা কার্যালয়-১-এর সহকারী পরিচালক আবু বকর সিদ্দিক আজ বুধবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলাটি করেন।
কমিশনের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্য পাঁচ আসামি হলেন, ভূমি অফিসের ধানমন্ডি সার্কেলের সহকারী কমিশনার সমর চন্দ্র সূত্রধর, সাবেক ভূমি সহকারী কর্মকর্তা হুমায়ুন মোল্লা, ঢাকা জেলার ওয়ারী থানার কাপ্তান বাজারের মোহাম্মদ আলী হোসেন, মো. মহিউদ্দীন ও জিনাত আরা পারভীন।
এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ৮ শতাংশ অর্পিত সম্পত্তি জিনাত আরা পারভীনের নামে নামজারি করে ১ কোটি ১০ লাখ টাকা আত্মসাৎ​ করেন। ২০১১ সালের ২১ জুলাই জমির দলিল করা হয়। নামজারি করা হয় ওই বছরের ২৯ ডিসেম্বর ।