র‍্যাব ক্যাম্প করার উদ্যোগ নেবে জেলা প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের  ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। গতকাল রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ কথা বলেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সকালে অনুষ্ঠিত এ সভার সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক জিনাত আরা বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য কাজ করে যাচ্ছে পুলিশ। পরিস্থিতির আরও উন্নতিকল্পে তাদের পাশাপাশি র্যা বের একটি ক্যাম্প স্থাপনের বিষয়ে উদ্যোগ নেবেন তিনি।
বর্তমানে র্যা ব তাদের ফরিদপুর ক্যাম্পের মাধ্যমে রাজবাড়ীতে কার্যক্রম পরিচালনা করে থাকে।
সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জিনাত আরা। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নূর মহল আশরাফী, বালিয়াকান্দির ইউএনও এইচ এম রাকিব হায়দার প্রমুখ।