র্যাব সদস্যের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক এক সদস্যকে গত রোববার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন রাজবাড়ীর আদালত।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওসমান হায়দার রোববার বেলা দেড়টার দিকে এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. সাইফুজ্জামান। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আবদুস সালাম।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) খন্দকার হাবিবুর রহমান বলেন, ২০১০ সালের ২৮ এপ্রিল সাইফুজ্জামানকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকা থেকে ১৯৯ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি ওই সময়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কনস্টেবল থাকাকালে প্রেষণে র্যাব-৮ বরিশালে কর্মরত ছিলেন।