র্যাবের অভিযান ছয় প্রতিষ্ঠানকে জরিমানা
বিদেশি ব্র্যান্ডের সিল লাগিয়ে ভেজাল রং, চক পাউডার ব্যবহার করে বিভিন্ন পণ্য উৎপাদন ও বিক্রির অপরাধে লালবাগের ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার র্যা ব-২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন এ সাজা দেন।
র্যা ব জানায়, র্যাব-২-এর একটি বিশেষ দল লালবাগের বালুঘাঠ এলাকায় ছয়টি প্রতিষ্ঠানে অভিযান চালায়। এশিয়ান হোয়াইট চক পাউডারের মালিক মোশাররফ হোসেন ও প্রতিষ্ঠানটির প্রধান কারিগর স্বপন মিয়াকে দুই লাখ টাকা, অনাদায়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রুবেল স্টোরের মালিক রুবেল হোসেন, জব্বার মুন্সী চক পাউডারের মালিক ইমাম হোসেন ও আজগর চক পাউডার ফ্যাক্টরির আলী আজগরকে এক লাখ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া এলজি প্লাস্টিকের রাইসুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং শিকদার এন্টারপ্রাইজের দেলোয়ার হোসেনকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।