র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বোমা কুদ্দুস নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে গত মঙ্গলবার রাতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) আঞ্চলিক প্রধান আবদুল কুদ্দুস ওরফে বোমা কুদ্দুস (৪০) নিহত হয়েছেন। র‍্যাবের সদস্যরা ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল, একটি শাটারগান ও সাতটি গুলি উদ্ধার করেছে।র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পের কর্মকর্তা রেজাউল করিমের ভাষ্যমতে, র‍্যাবের একটি দল রাতে রামচন্দ্রপুর গ্রামের মাঠে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে থাকে চরমপন্থীরা। র‍্যাবও পাল্টা গুলি চালায়। গুলিবিনিময়ের পর চরমপন্থীরা পিছু হটে যায়। এ সময় ঘটনাস্থল থেকে বোমা কুদ্দুসের লাশ উদ্ধার করেন র‍্যাবের সদস্যরা। ঝিনাইদ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগির মিয়া জানান, নিহত বোমা কুদ্দুসের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে।