প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ল (আইন) কলেজের জায়গায় একটি স্কুলের ভবন নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কয়েক দিন আগে ওই নির্মাণকাজ শুরু হলে ক্ষুব্ধ এলাকাবাসী তা বন্ধ করে দেয়।এলাকাবাসী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, সম্প্রতি ল কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম ও কলেজ কমিটির কয়েকজন মিলে স্কুল অব লরিয়েটস ইন্টারন্যাশনালের কাছ থেকে ৩০ লাখ টাকা অগ্রিম নেওয়া সাপেক্ষে কলেজ প্রাঙ্গণে একটি পাঁচতলা ভবন তৈরির চুক্তি করে। গত শুক্রবার সকালে লরিয়েটস কর্তৃপক্ষ কলেজের প্রাচীরের একাংশ ভেঙে এবং একটি গাছ কেটে স্কুলভবন নির্মাণের প্রাথমিক কাজ শুরু করে। বিষয়টি নজরে এলে এলাকাবাসী বাধা দিয়ে কাজ বন্ধ করে দেয়।