লংকাবাংলা-বাংলাদেশ ব্যাংক চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ফিন্যান্সিং ফ্যাসিলিটি (আইপিএফএফ) প্রকল্পের অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি মাস্টার ফ্যাসিলিটি চুক্তি সম্পন্ন করেছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও প্রজেক্ট ডিরেক্টর মো. আবুল কাশেম এবং লংকাবাংলা ফিন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর মো. নাসির উদ্দীন চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি।