লংগদুতে ইউপি সদস্যকে অপহরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির লংগদু উপজেলায় এক ইউপি সদস্যকে সন্ত্রাসীরা অপহরণ করেছে। লংগদু থানা সূত্রে জানা গেছে, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে আট-দশজন সশস্ত্র সন্ত্রাসী আটরকছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জ্যোতিষ কান্তি চাকমাকে (৪৫) ইউনিয়নের তেরাছড়া গ্রামে তাঁর বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। অপহূতের স্ত্রী রুপবালা চাকমা জানান, রাত সাড়ে ১০টার দিকে একদল সন্ত্রাসী বাইরে থেকে দরজা খুলতে বলে। দরজা খুলে দেওয়ার পর তিনজন সশস্ত্র সন্ত্রাসী ঘরে ঢুকে তাঁর স্বামীকে তুলে নিয়ে যায়। আটরকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঙ্গল কুমার চাকমা ইউপি সদস্য জ্যোতিষ কান্তি চাকমার অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন। লংগদু থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান বলেন, ‘শুনেছি একজন ইউপি সদস্যকে অপহরণ করা হয়েছে। এ ব্যাপারে এখনো কেউ থানায় অভিযোগ নিয়ে আসেনি।’