লংগদুতে পার্বত্য চুক্তির পক্ষে-বিপক্ষে বন্দুকযুদ্ধ একজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির লংগদু উপজেলায় আটরকছড়া ইউনিয়নের পেরাছড়া গ্রামে গতকাল রোববার পার্বত্য চট্টগ্রাম চুক্তির পক্ষে-বিপক্ষের লোকজনের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। এতে সুমেন্টু চাকমা নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন বলে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পেরাছড়া গ্রামে শান্তি চুক্তির পক্ষের লোকজনের ওপর বিপক্ষ দলের সদস্যরা হামলা চালায়। পরে উভয় পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী গুলিবিনিময় হয়। এতে চুক্তির পক্ষের সমর্থক সুমেন্টু চাকমা (২৭) গুলিবিদ্ধ হন। বিপক্ষের লোকজন তাঁকে ধরে নিয়ে যায়। সুমেন্টু চাকমার বাড়ি বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের নবছড়া গ্রামে।বাঘাইছড়ি উপজেলার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু) সাধারণ সম্পাদক বড় ঋষি চাকমা ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, সুমেন্টু চাকমা চুক্তির পক্ষের লোক। কিন্তু তিনি নিরস্ত্র।আটরকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঙ্গল কুমার চাকমা জানান, ‘সকালে গুলিবিনিময়ের খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে একজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে শুনেছি।’