লংগদুতে হামলায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির লংগদু ইউনিয়নে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান এবং বিচারের দাবিতে চট্টগ্রাম নগরের মিছিল-সমাবেশ করেছে দুই পাহাড়ি সংগঠন। গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) চট্টগ্রাম নগর শাখা যৌথভাবে গতকাল মঙ্গলবার বিকেলে নগরের চেরাগি পাহাড় এলাকায় এই কর্মসূচি পালন করে।

পিসিপির চট্টগ্রাম নগর শাখার সাধারণ সম্পাদক জিকো চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক থুইক্যচিং মারমা, নগর শাখার সাধারণ সম্পাদক সুকৃতি চাকমা, পিসিপির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক রূপন চাকমা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, লংগদুতে পাহাড়িদের পাড়ায় হামলার ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে। তাঁদের জন্য যে বরাদ্দ দেওয়া হয়েছে তা অপ্রতুল ও অপর্যাপ্ত। তাই তাঁদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে।

গত ২ জুন লংগদু ইউনিয়ন যুবলীগের এক নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটির লংগদু উপজেলা সদরের তিনটিলা, মানিকজোড়ছড়া ও বাত্যাপাড়া গ্রামে পাহাড়িদের দুই শতাধিক বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। এ সময় গুনমালা নামে এক বৃদ্ধার মৃত্যু হয়।