লংমার্চ বিএনপির নতুন কৌশল: আমু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিএনপি ইতিহাস বিকৃতির রাজনীতিতে সফল হতে না পেরে, তিস্তা অভিমুখে লংমার্চের নতুন কৌশল নিয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত এক আলোচনা সভায় আমির হোসেন আমু এ মন্তব্য করেন।
আমির হোসেন আমু বলেন, বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক সব অর্জন শেখ হাসিনার সরকারের আমলে হয়েছে। অন্য সরকারের আমলে কোনো উন্নয়নই হয়নি। গঙ্গার পানিচুক্তি হয়েছে, সমুদ্রসীমার নিষ্পত্তি হয়েছে। বিএনপি ইতিহাস বিকৃতির রাজনীতিতে সফল না হয়ে, এখন তিস্তা অভিমুখে লংমার্চের নামে নতুন কৌশল নিয়েছে। অথচ ক্ষমতায় থাকতে এটা নিয়ে তারা কিছুই করেনি।