লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের চতুর্মুখী ষড়যন্ত্র মোকাবিলা করে হেফাজতে ইসলামের লংমার্চ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ গতকাল শুক্রবার এক বিবৃতিতে এই আহ্বান জানান।বিবৃতিতে বলা হয়, নাস্তিক ব্লগারদের শাস্তিসহ ১৩ দফা দাবিতে হেফাজতে ইসলামের দেওয়া কর্মসূচির প্রতি ধর্মপ্রাণ মানুষের সমর্থন রয়েছে। কিন্তু এই কর্মসূচি বানচাল করার জন্য সরকার তার আজ্ঞাবহ কয়েকটি সংগঠনকে দিয়ে হরতাল আহ্বান এবং শাহবাগি নাস্তিকদের দিয়ে অবরোধ কর্মসূচি দিয়েছে। সড়কপথ, রেলপথ ও নৌপথে যান চলাচল বন্ধ করে দিয়েছে। বিবৃতিতে এর নিন্দা জানিয়ে লংমার্চের তৌহিদি জনতাকে পানি ও খাবার সরবরাহ করে ইমান রক্ষার কাফেলার কাতারে শামিল হতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।রিমান্ডে নির্যাতনের অভিযোগ: পৃথক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান রিমান্ডে নিয়ে নির্যাতন চালিয়ে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেনকে পঙ্গু করে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, সরকার এই জুলুম-নির্যাতন বন্ধ না করলে ছাত্র-জনতা দাঁতভাঙা জবাব দেবে।