লংমার্চকারীদের পানি খাওয়াবে জাতীয় পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের লংমার্চ কর্মসূচিতে অংশগ্রহণকারী ‘তৌহিদি জনতার’ তৃষ্ণা মেটানোর জন্য রাজধানীর বিভিন্ন প্রবেশপথে খাওয়ার পানি সরবরাহ করবে জাতীয় পার্টি (জাপা)। গতকাল বৃহস্পতিবার জাপার এক যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের সভাপতিত্বে তাঁর বনানীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।জাপার সভাপতিমণ্ডলীর সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তাজুল ইসলাম চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। তাতে বলা হয়, সভায় ৬ এপ্রিল হেফাজতে ইসলামের ‘নাস্তিক ও মুরতাদবিরোধী’ তৌহিদি জনতার লংমার্চের প্রতি সর্বাত্মক সমর্থন জানানো হয়। মানবিক, ধর্মীয় অনুভূতি ও ইসলামি মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে লংমার্চে অংশগ্রহণকারী তৌহিদি জনতার তৃষ্ণা নিবারণের জন্য জাতীয় পার্টির পক্ষ থেকে রাজধানী ঢাকা শহরের বিভিন্ন প্রবেশপথে তাঁদের খাওয়ার পানি সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অন্যদের মধ্যে দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ, আনিসুল ইসলাম মাহমুদ, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।