লংমার্চের ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আলাদা ভূমি কমিশন গঠনের দাবিতে আগামী রবি ও সোমবার চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় পর্যন্ত ৬০ কিলোমিটার লংমার্চ করবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। ‘জাতীয় আদিবাসী পরিষদ’ এই কর্মসূচির আয়োজন করেছে। চাঁপাইনবাবগঞ্জের টাউন ক্লাবে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন।