লংমার্চের নামে বিএনপি নাটক করছে: হানিফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাবি আদায়ে নয়, জনগণকে ধোঁকা দিতেই লংমার্চের নামে বিএনপি নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে মুজিবনগর দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, ‘ভারতে জাতীয় নির্বাচন হচ্ছে। এই নির্বাচনের পরে নতুন সরকারের সঙ্গে আলোচনা করেই আমরা দ্রুত তিস্তা পানি চুক্তির সমাধান করব। লংমার্চ করে কোনো সমস্যার সমাধান হয়েছে, এ রকম কোনো নজির জানা নেই।’ সভায় সভাপতিত্ব করেন স্বাধীনতা শিক্ষক পরিষদের আহ্বায়ক অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী।