লংলা চা-বাগানে ব্যবস্থাপকের বাংলোতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুলাউড়া উপজেলার ডানকান ব্রাদার্সের মালিকানাধীন লংলা চা-বাগানের এক ব্যবস্থাপকের বাংলোতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।গত সোমবার গভীর রাতে একদল ডাকাত বাগানের উপব্যবস্থাপকের বাংলোতে হানা দিয়ে বাংলোর লোকজনকে বেঁধে মালামাল লুট করে নিয়ে যায়।চা-বাগান ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক দুই-আড়াইটার দিকে লংলা চা-বাগানের উপব্যবস্থাপক সালেক মাহমুদের বাংলোতে আনুমানিক ১৫-২০ জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা বাংলোর তিন প্রহরীকে বেঁধে ঘরের দরজার সিটকিনি খুলে কক্ষে ঢোকে। এরপর দেশীয় অস্ত্রের মুখে উপব্যবস্থাপক ও বাংলোতে অবস্থানকারী লংলা চা-বাগানের ব্যবস্থাপকের আত্মীয়স্বজনকে জিমিঞ্চ করে লুটপাট চালায়। এ সময় তারা পাঁচ ভরি ওজনের স্বর্ণালংকার, ১৫ হাজার টাকা, সাতটি মুঠোফোনের সেট ও বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়।লংলা চা-বাগানের ব্যবস্থাপক মো. জহীর আলী গতকাল মঙ্গলবার বলেন, ‘ভয়ানক অবস্থা। বাংলোতে অবস্থান করা লোকজনের চোখ, হাত-পা বেঁধে লুটপাট করেছে। অই বাংলোতে আমার ঢাকা থেকে আসা আত্মীয়স্বজন ছিলেন। খবর পেয়েই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে দেখে গেছেন।’ কুলাউড়া থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন গতকাল বিকেলে ডাকাতির ঘটনাটি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘আমরা ডাকাতির সঙ্গে জড়িতদের ধরতে অপারেশনে আছি।’