লক্কড়ঝক্কড় গাড়িগুলো তুলে দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী মে মাস থেকে রাস্তায় চলাচলকারী লক্কড়ঝক্কড় (আনফিট) গাড়িগুলো তুলে দেওয়ার জন্য সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে।

মন্ত্রী গতকাল শনিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে গোলচত্বরে বিআরটিএ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সাহাবুদ্দিন, ঢাকা উত্তর জোনের ডিসি (ট্রাফিক) মো. শাহ আবদিন হোসেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল বাশার ও সিটি করপোরেশনের (উত্তর) প্রতিনিধিসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তথ্য বিবরণী।