লক্ষাধিক হতদরিদ্রের জন্য ৬৯২টি কম্বল!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় এক লাখের বেশি হতদরিদ্র মানুষ শীতে অসহায় হয়ে পড়েছে। প্রায় প্রতিদিনই দরিদ্র মানুষ গরম কাপড়ের জন্য ভিড় করছে জনপ্রতিনিধিদের বাড়িতে। এ অবস্থায় দুই উপজেলায় সরকারিভাবে মোট ৬৯২টি কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে।তারাগঞ্জের ইকরচালি ইউপির চেয়ারম্যান মোবারক হোসেন জানান, প্রচণ্ড ঠান্ডায় অসহায় মানুষ কাতর হয়ে পড়েছে। বদরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিয়াউর রহমান জানান, তাঁর উপজেলায় গরিব মানুষের সংখ্যা প্রায় ৬৫ হাজার। এক সপ্তাহ আগে এই উপজেলায় সরকারিভাবে কম্বল বরাদ্দ পাওয়া গেছে মাত্র ৪৩০টি। তারাগঞ্জের পিআইও রেফাউল আযম জানান, তারাগঞ্জে হতদরিদ্র মানুষ মানুষের সংখ্যা প্রায় ৪০ হাজার। এখানে কম্বল বরাদ্দ মিলেছে মাত্র ২৬২টি।