ঢাকার সূত্রাপুরের মহিলা মুক্তিযোদ্ধা লক্ষ্মী রানী দাসের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। এ ছাড়া তাঁর হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। বাম হাতে গুরুতর ইনফেকশন দেখা দিয়েছে। গত চার বছর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত এই শিক্ষিকার চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে তাঁর পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে। ছয় ছেলেমেয়ে নিয়ে এখন অত্যন্ত কষ্টে দিন কাটছে।বর্তমানে তিনি কিডনি ফাউন্ডেশনে চিকিৎসক হারুন-অর রশিদের তত্ত্বাবধানে আছেন। তাঁর ডায়ালাইসিস, কিডনি সংযোজন ও হার্টের চিকিৎসার জন্য কয়েক লাখ টাকা দরকার। এত টাকা সংগ্রহ করা তাঁর পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই তিনি সবার কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন। তাঁকে সাহায্য পাঠানোর ঠিকানা—লক্ষ্মী রানী দাস, সঞ্চয়ী হিসাব নম্বর: ৩৪০৭৬৯৭৩, সোনালী ব্যাংক, সদরঘাট করপোরেট শাখা, ঢাকা-১১০০ অথবা, নয়ন চন্দ্র দাস, হিসাব নম্বর: ৩৪০৫০৮৩৯, সোনালী ব্যাংক, প্রধানমন্ত্রীর কার্যালয় শাখা, তেজগাঁও, ঢাকা-১২১৫। বিজ্ঞপ্তি।