লক্ষ্মীছড়িতে হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের নেতা অংসুইহ্লা মারমাকে হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ এই হরতালের ডাক দেয়।
সকালে হরতালের সমর্থনে উপজেলার শিলাছড়িপাড়া থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলা পরিষদ হয়ে হাসপাতাল এলাকা ঘুরে একই স্থানে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সভায় বক্তারা ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক ও বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের লক্ষ্মীছড়ি ইউনিয়ন শাখার সভাপতি অংসুইহ্লাÑ মারমা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। হত্যাকাণ্ডের চার দিন পরও পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।
লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, হরতালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে।