লক্ষ্মীছড়িতে দুই আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলার লক্ষ্মীছড়ি উপজেলা সদরে গতকাল রোববার সকাল সাড়ে সাতটায় সন্তু লারমা-সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।ঘটনায় আহত ব্যক্তি রূপন চাকমা (৪০) জেএসএসের কর্মী বলে জানা গেছে। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান বলেন, গতকাল সকালে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই আঞ্চলিক রাজনৈতিক দলের মধ্যে গোলাগুলি ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনার ব্যাপারে ইউপিডিএফের তথ্য ও প্রচার শাখার মুখপাত্র নিরণ চাকমা গোলাগুলি ঘটনার সঙ্গে তাঁদের দলের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন। এটি তাঁদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেও হতে পারে বলে তিনি মন্তব্য করেন। তবে এ ব্যাপারে জনসংহতি সমিতির কোনো বক্তব্য পাওয়া যায়নি।