লক্ষ্মীপুর আইনজীবী সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ আওয়ামী লীগ-সমর্থিত সাতজন এবং সাধারণ সম্পাদকসহ বিএনপি-সমর্থিত ছয়জন নির্বাচিত হয়েছেন। গত রোববার জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে এ নির্বাচন হয়।
সভাপতি নির্বাচিত হয়েছেন এ এইচ আবদুর নূর ও সাধারণ সম্পাদক রফিক উল্যাহ।
সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন হারুনুর রশিদ ও সেলিনা আক্তার। সহসাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জহির উদ্দিন ও আবুল খায়ের। পাঠাগার সম্পাদক পদে জাহানুর ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে খায়ের আলম নির্বাচিত হয়েছেন। সদস্য নির্বাচিত হয়েছেন আরাফাত হোসেন, ইমাম হোসেন ভূঁইয়া, মোরশেদ আলম, মেজবাহ উদ্দিন ও জহির উদ্দিন।