লক্ষ্মীপুর ও চাঁদপুরে নিহত চারজনের দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর ও চাঁদপুরে গত রোববার পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের সংঘর্ষের সময় গুলিতে নিহত চারজনের মরদেহ রোববার রাতে ও গতকাল সোমবার দাফন করা হয়েছে।পারিবারিক সূত্র জানায়, লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে মো. রুবেলের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয় রোববার বিকেলে। রাতে মরদেহ আনা হয় সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের বাড়িতে। রাত আটটার দিকে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।লক্ষ্মীপুরে নিহত অপর ব্যক্তি মো. আবুল কাশেমের ময়নাতদন্ত হয় নোয়াখালী মেডিকেল হাসপাতালের মর্গে। গতকাল বেলা ১১টার দিকে তাঁর মরদেহ সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চর মনসায় গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। দুপুর ১২টার দিকে কাশেমের মরদেহ দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। চাঁদপুরে নিহত লিমন ছৈয়ালের জানাজা অনুষ্ঠিত হয় গতকাল সকাল ১০টায় শহরের আক্কাস আলী স্কুলের মাঠে। পরে রেলওয়ে কবরস্থানে লিমনের মরদেহ দাফন করা হয়।চাঁদপুরে নিহত অপর ব্যক্তি আবুল হোসেন মৃধার জানাজা রোববার রাতে বাবুরহাট এলাকায় অনুষ্ঠিত হয়। ওই রাতেই তাঁর মরদেহ দাফন করা হয়।