প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর জেলা কারাগারের পাঁচ আসামির বিরুদ্ধে গত রোববার রাতে সদর থানায় মামলা হয়েছে। আসামিদের রাজকীয় বসবাস, বেআইনিভাবে নগদ টাকা বহন, মুঠোফোন ও মাদকদ্রব্য ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে মামলাটি করেন নতুন কারাধ্যক্ষ রীতেশ চাকমা।
মামলার আসামিরা হলেন সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম জিহাদী, সৈয়দ নুরুল আজিম, সুমন মজুমদার, মাইনুর রহমান শিবলু ও কফিল উদ্দিন। এঁদের মধ্যে শুধু সৈয়দ নুরুল আজিম সাজাপ্রাপ্ত আসামি। অন্যরা হাজতি।
জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান, পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান ও সিভিল সার্জন গোলাম ফারুক ভূঁইয়া গত বুধবার জেলা কারাগার পরিদর্শন করেন। সে সময় কারাগারে কয়েকজন আসামির ‘রাজকীয়’ বসবাস, বেআইনিভাবে নগদ টাকা বহন, আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ ও মুঠোফোন ব্যবহারের প্রমাণ পান তাঁরা।