লক্ষ্মীপুর জেলা আ.লীগের কমিটি থেকে ৪৬ জনের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে দলীয় কোন্দলের জের ধরে জেলা আওয়ামী লীগের ৪৬ নেতা কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার দুপুরে জেলা যুবলীগের তমিজ মার্কেটের কার্যালয়ে সংবাদ সমেঞ্চলন করে তাঁরা পদত্যাগের ঘোষণা দেন। তবে তাঁদের মধ্যে কেউ কেউ আবার পদত্যাগপত্রে স্বাক্ষর করার বিষয়টি অস্বীকার করেন।পদত্যাগী নেতাদের মধ্যে রয়েছেন জেলা কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুর রব চৌধুরী, জেলা কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক এ কে এম শাহজাহান কামাল, জেলা কমিটির সদস্য পৌর মেয়র আবু তাহের। ইতিমধ্যে প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী বরাবর পদত্যাগপত্র পাঠানো হয়েছে বলে তাঁরা জানান। দলীয় কোন্দলের জের ধরে তাঁরা পদত্যাগ করতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।আবু তাহের সংবাদ সমেঞ্চলনে বলেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিরোধে বর্তমান জেলা কমিটির সভাপতি এম এ আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক মিজানুর রহিম শক্তিশালী ভূমিকা পালন করছেন না। তাই বর্তমান কমিটি ভেঙে নতুন কমিটি করতে হবে। সংবাদ সমেঞ্চলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল গোফরান, সাংগঠনিক সম্পাদক নুর নবী চৌধুরী, রুহুল আমিন, পিপি জসিম উদ্দিন, নুর উদ্দিন চৌধুরী প্রমুখ। জানতে চাইলে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন বলেন, ‘আমি কোনো পদত্যাগপত্রে স্বাক্ষর করিনি। আমার স্বাক্ষর জাল করা হয়েছে।’ জেলা কমিটির আরেক সদস্য রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছমাইল হোসেন বলেন, ‘আমি পদত্যাগ করলে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর করতাম। আমি এ ব্যাপারে কিছুই জানি না।’জেলা কমিটির সভাপতি এম আলাউদ্দিন বলেন, ‘দলের সভানেত্রীর নির্দেশে জেলা কমিটি গঠনের লক্ষ্যে বিভিন্ন ইউনিটের সমেঞ্চলন করা হয়েছে। কিছু ইউনিট এখনো বাকি আছে। জেলা কমিটির কয়েকজনের পদত্যাগের কথা শুনেছি। সেটি এখনো আমার হাতে আসেনি।’ তিনি আরও বলেন, দল থেকে কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হয়তো স্বাক্ষর দিয়েছেন। তিনি অভিযোগ করেন, একটি বাহিনীর লোকেরা গভীর রাতে জেলা কমিটির একাধিক সদস্যের বাড়িতে গিয়ে ঘুম থেকে তুলে স্বাক্ষর নিয়েছেন। যাঁরা পদত্যাগ করেছেন, তাঁদের অনেককে আন্দোলন-সংগ্রামে কখনো পাওয়া যায়নি।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহিম বলেন, বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে বিএনপি-জামায়াত জোটকে শক্তিশালী করার লক্ষ্যে একটি সুবিধাভোগী চক্র জেলা দলে ফাটল ধরানোর অপচেষ্টা চালাচ্ছে। কেউ পদত্যাগ করলে জেলা কমিটির সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা।