লক্ষ্মীপুর জেলা আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যুগ পর লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে আজ মঙ্গলবার।

এ উপলক্ষে পাঁচটি উপজেলাসহ জেলা শহরে শত শত তোরণ, বিলবোর্ড, প্ল্যাকার্ড স্থাপন করা হয়েছে। এর আগে ২০০৩ সালের ৪ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শ্যামল কান্তি চক্রবর্তী জানান, সম্মেলনে কাউন্সিলর ২২১ জন।

লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংসদ মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক সাংসদ বীর বাহাদুর, সাংসদ আবদুল মতিন খসরু, সাংসদ ফরিদুন্নাহার লাইলী ও সুজিত রায় নন্দী।

সম্মেলনে সভাপতি পদে প্রার্থী রয়েছেন বর্তমান সভাপতি এম আলাউদ্দিন, লক্ষ্মীপুর পৌর মেয়র আবু তাহের, স্থানীয় সাংসদ এ কে এম শাহাজাহান কামাল, গোলাম ফারুক, আ ন ম ফজলুল করিম, সফিকুল ইসলাম ও আবদুল গোফরান।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী রয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহিম, নুর উদ্দিন চৌধুরী, সৈয়দ মোজাম্মেল হক, নুরুল হুদা পাটোয়ারী, জসিম উদ্দিন, আবুল কাশেম চৌধুরী ও আবুল বাশার।