লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন গত বুধবার অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে বিএনপি-সমর্থিত প্রার্থী মো. হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী নুর উদ্দিন চৌধুরী নির্বাচিত হন।
আইনজীবী সমিতি সূত্র জানায়, নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা ছয়টি, বিএনপি-সমর্থিত প্রার্থীরা ছয়টি ও জামায়াত-সমর্থিত প্রার্থী একটি পদে নির্বাচিত হন।
জেলা আইনজীবী সমিতি সূত্র জানায়, আইনজীবী সমিতির কার্যালয়ে বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৫টায় পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ২১৭ জন ভোটারের মধ্যে ২১৪ জন ভোট দেন। বুধবার রাত ১১টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সহসভাপতি পদে মো. নুর উদ্দিন ও মো. নুরুল আলম; সহসম্পাদক পদে মো. সোহেল মাহমুদ ও মো. মঞ্জুর আহমেদ; পাঠাগার সম্পাদক পদে মো. মেজবাহ উদ্দিন; সাংস্কৃতিক সম্পাদক পদে প্রবীর মিত্র দেবনাথ এবং সদস্য পদে আবু নাছের সাজ্জাদুন নবী, এ টি এম জাকির হোসেন, সামছ উদ্দিন, মো. আরিফুর রহমান ও প্রহ্লাদ চন্দ্র নাথ জয়লাভ করেন।