লক্ষ্মীপুর জেলা কৃষক লীগের সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৩ বছর পর লক্ষ্মীপুর জেলা কৃষক লীগের সম্মেলন আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে। লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন মাঠে আজ বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলা কৃষক লীগের আহ্বায়ক ওমর হোসাইন বলেন, ২০০৪ সালে জেলা কৃষক লীগের সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এরপর ২০১২ সালে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

দলীয় সূত্র জানায়, জেলা কৃষক লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সম্মেলনের উদ্বোধন করবেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লা।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, লক্ষ্মীপুর সদর আসনের সাংসদ এ কে এম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-৪ আসনের সাংসদ মো. আব্দুল্যাহ আল মামুন প্রমুখ।