প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার মো. ইউসুফ (৭০) গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
ইউসুফকে গত বছরের ৫ অক্টোবর লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করা হয়। তিনি সপরিবারে লক্ষ্মীপুরের রামগতির সোনাপুরে থাকতেন।
কারা সূত্র বলেছে, গত ২০ এপ্রিল ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ইউসুফকে ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল সোয়া নয়টার দিকে তাঁর মৃত্যু হয়।