লক্ষ্মীপুর প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। বিকেলে প্রেসক্লাবে ২০১২-১৩ সাল মেয়াদের এই নির্বাচনের ভোট গ্রহণ করা হয়।১৩ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ (এনটিভি, যুগান্তর)। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হয়েছেন মো. জহির উদ্দিন (বিটিভি, আমাদের অর্থনীতি)। সহসভাপতি হয়েছেন আনোয়ারের রহমান (দৈনিক মধুমালতী) ও মহিউদ্দিন ভূঁইয়া (চ্যানেল আই, জনকণ্ঠ)।নির্বাচিত অন্যরা হলেন সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন (বাংলাবাজার পত্রিকা, লক্ষ্মীপুর বার্তা), কোষাধ্যক্ষ আবদুল মালেক (ইত্তেফাক), দপ্তর ও প্রচার সম্পাদক আব্বাছ হোসেন (ইনডিপেনডেন্ট টিভি, মানবজমিন), ক্রীড়া সম্পাদক আইনুল আহম্মেদ (লক্ষ্মীপুর নিউজ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম আজাদ (বাসস, বাংলাদেশ সময়), সমাজকল্যাণ সম্পাদক নূর আহম্মদ (দৈনিক পাঞ্জেরী), নির্বাহী সদস্য তৌহিদুর রহমান (আরটিভি), এ কে এম সালাউদ্দিন (দৈনিক ভিশন) ও নুরুল আমিন শিকদার (দৈনিক সমাচার)।