লক্ষ্মীপুর ফাউন্ডেশনের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসচ্ছল মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, মেধাবী অথচ দুস্থ শিক্ষার্থী, গরিব ও অসহায় মানুষের জন্য কাজ করার অঙ্গীকার নিয়ে গতকাল বুধবার দুপুরে লক্ষ্মীপুর ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও লক্ষ্মীপুর ফাউন্ডেশনের সভাপতি এ কে এম টিপু সুলতান। এতে বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হোসাইন, সদস্য সিভিল সার্জন গোলাম ফারুক ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) আজিজুর রহমান, রামগঞ্জের ইউএনও কাজী মাহাবুবুল আলম, রায়পুরের ইউএনও শারমিন আলম, কমলনগরের ইউএনও আবদুল আউয়াল প্রমুখ।