লক্ষ্মীপুর-ফেনী পথে বাস সার্ভিস চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর-ফেনী পথে বাস সার্ভিস উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান লক্ষ্মীপুর বাস টার্মিনাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যমুনা ক্লাসিক্যাল নামের ওই বাস সার্ভিসের উদ্বোধন করেন।
লক্ষ্মীপুর বাস মালিক সমিতির সভাপতি নূরনবী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহজাহান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাস্তায় গাড়ির গতি ও বাস ভাড়া বৃদ্ধির প্রতিযোগিতা না করে যাত্রীসেবা বৃদ্ধি করতে হবে।
নূরনবী চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর-ফেনী পথে সরাসরি বাস সার্ভিস বন্ধ ছিল। যাত্রীদের অনুরোধে এই সার্ভিস চালু করা হয়েছে।