লক্ষ্মীপুর সদরের ছয় ইউনিয়নে দুই দিন বিদ্যুৎ নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়নে দুই দিন ধরে বিদ্যুৎ না থাকায় শত শত গ্রাহক দুর্ভোগ পোহাচ্ছেন।
সদর উপজেলার চরশাহী, হাজিরপাড়া, মান্দারী, দত্তপাড়া, দিঘলী ও পার্বতীনগর ইউনিয়নে ঝড়ের কারণে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানান দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসমাঈল হোসেন।
এ বিষয়ে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী শাহজাহান কবির জানান, গত রোববার ভোরে ঘূর্ণিঝড়ে সদর উপজেলাসহ জেলার বিভিন্ন স্থানে পল্লী বিদ্যুতের ৭৭টি খুঁটি ভেঙে যায়। ফলে সদর উপজেলার ছয়টি ইউনিয়নসহ জেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন রয়েছে। গতকাল সোমবার সকাল থেকে বিদ্যুৎসংযোগ পুনঃস্থাপনের কাজ চলছে। আগামী তিন দিনের মধ্যে বিদ্যুৎ লাইন মেরামত করে পুরো এলাকায় বিদ্যুৎসংযোগ দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি।